শিরোনাম
◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার জাপা‌নে মানুষ থেকে কুকুর হওয়ার স্বপ্নপূরণ করলেন ‘টোকো দ্য ডগ’, খরচ হ‌য়ে‌ছে ১৮ লাখ টাকা (ভিডিও)

এল আর বাদল: নিজের নামের পাশে বসিয়েছেন ‘ডগ’ পদবি। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল কুকুর হওয়ার। জাপানের এই ব্যক্তি নিজের নাম রেখেছেন ‘টোকো দ্য ডগ’। দীর্ঘদিন ধরে পুষে রাখা স্বপ্ন অবশেষে পূরণ করেছেন টোকো। নিজের স্বপ্নপূরণে তিনি খরচ করেছেন প্রায় ১২,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকা)। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, তার ‘হিউম্যান জু’ বা মানব চিড়িয়াখানা চালু রয়েছে। --‌ এ‌বি‌পি নিউজ

অনেক মানুষ সেখানে এসে নিজের শখ পূরণ করছেন। জানা যায়, টোকোর এই কুকুর-পরিণতির যাত্রা শুরু হয়েছিল কুকুরের পোশাক পরে। সেই পোশাক পরার পর থেকেই টোকোর মধ্যে কুকুর হওয়ার শখ জাগে। এরপর টোকো পার্কে ঘোরাঘুরি করতে থাকেন, কুকুরের মতো মাটিতে গড়াগড়ি দেন, এবং পথচারীদের বিভ্রান্ত করে ‘হ্যালো’ বলেন। তাঁর অদ্ভুত এই জীবনযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৭৩ হাজারেরও বেশি।

টোকো বিখ্যাত হতেই নিজের  ‘Tokotoko Zoo’ খোলার কথা ঘোষণা করেন। জানান, এই চিড়িয়াখানায় এসে মানুষ ২৫০ পাউন্ড দিয়ে (প্রায় ২৬,০০০ টাকা) কুকুরের পোশাক পরে ঘুরে বেড়াতে পারবেন। তবে প্রথমদিকে কোনও পর্যটক না আসায় চিন্তায় পরে গিয়েছিলেন ওই ব্যক্তি। এক সময় চিড়িয়াখানা বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে।

টোকোর দাবি, যারা কখনও কুকুর বা অন্য কোনও প্রাণীতে রূপান্তরিত হওয়ার কল্পনা করেছেন, তারা যেন এই সুযোগ হাতছাড়া না করেন। চিড়িয়াখানার অফিশিয়াল ওয়েসাইটে লেখা হয়েছে, ‘আপনি কি কখনও প্রাণী হতে চেয়েছেন? কখনও কি নিজের বাইরে কিছু হওয়ার কল্পনা করে উত্তেজনা অনুভব করেছেন? আমরা একটি এমন পরিষেবা দিচ্ছি যা আপনাকে সেই স্বপ্ন সামান্য হলেও পূরণ করার সুযোগ করে দেবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়