শিরোনাম
◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দর সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিশু-কিশোরদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আজকের শিশু-কিশোররা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলে তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।”

তিনি বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।” একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “যারা পড়াশোনা করতে চায়, যারা গান গাইতে চায়, যারা খেলাধুলা করতে চায়—সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।” তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে এবং দেশের কিশোর-কিশোরীরা আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রাখবে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন। পরে তিনি মাঠে নেমে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মেলান। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

তিনি বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও দেখেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে প্রতিভা বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়