শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বে প্রথম ১০ ভাষার তালিকায় রয়েছে কোন কোন ভাষা, বাংলা কত নম্বরে

এল আর বাদল : বিশ্বের নানা প্রান্তে নানা ভাষায় মানুষ কথা বলেন। শুধু ভারতেই মানুষের কথা বলা ভাষার সংখ্যা অনেক। বিশ্বের নানা প্রান্তে নানা ভাষায় কথা বলা মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলেন? বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? কোন ১০টি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকেন? -- নীলকণ্ঠ ডটইন

২০২৫ সালের সেই তালিকা বলছে ইংরাজিতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলেন। প্রায় দেড়শো কোটি মানুষের মাতৃভাষা হল ইংরাজি। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ। এই চিনে ভাষা ১১০ কোটি মানুষের ভাষা।

তারপরই কিন্তু ভারতের একটি ভাষা স্থান পেয়েছে। বিশ্বে কথ্য ভাষা হিসাবে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে হিন্দি। যে ভাষায় ৬০ কোটি মানুষ কথা বলে থাকেন। চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। পঞ্চম স্থানে মডার্ন স্ট্যান্ডার্ড আরবি ভাষা রয়েছে। ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ফরাসি ভাষার।

তালিকার সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা। যে ভাষায় আনুমানিক প্রায় ২৯ কোটি মানুষ কথা বলেন সারা বিশ্বে। পশ্চিমবঙ্গ সহ লাগোয়া কয়েকটি রাজ্যে বাংলা বলার চল রয়েছে। সেই সঙ্গে বাংলা ভাষায় কথা বলেন বাংলাদেশের মানুষ।

বিশ্বে সবচেয়ে বেশি কথা বলা ভাষার তালিকায় বাংলা ৭ নম্বরে এটা যে কোনও বাংলাভাষী মানুষের জন্য অবশ্যই গর্বের।
বাংলার পরেই তালিকার অষ্টম স্থানে রয়েছে পর্তুগিজ ভাষা। নবম স্থানে রয়েছে রাশিয়ান এবং দশম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ান ভাষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়