শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:০৬ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার!

গত ২৬ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট জানায়—চলতি বছরের শুরুতে নাইরোবি বিমানবন্দরে এক ব্যক্তির লাগেজ থেকে ২ হাজার ২০০-এর বেশি আফ্রিকান হারভেস্টার পিঁপড়া উদ্ধার করে কেনিয়ার কর্তৃপক্ষ।

পিঁপড়াগুলোকে জীবিত অবস্থায় চীনে পাচারের জন্য ছোট প্লাস্টিকের নলের মধ্যে রাখা হয়েছিল। নলের মুখে ভেজা তুলা লাগানো ছিল, যাতে দীর্ঘ সময় পিঁপড়াগুলো বেঁচে থাকতে পারে। এ ঘটনায় গত এপ্রিলে ওই পাচারকারীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পোষা পিঁপড়া পালনের বৈশ্বিক জনপ্রিয়তাকে কেন্দ্র করে কেনিয়ায় গড়ে উঠেছে বিরল ও মূল্যবান পিঁপড়ার জমজমাট কালোবাজার। বিশেষ করে আফ্রিকান হারভেস্টার পিঁপড়ার রানি পাচার নিয়ে উদ্বিগ্ন দেশটির কর্তৃপক্ষ ও পরিবেশবিদেরা।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত বছরও প্রায় ৫ হাজার পিঁপড়া পাচারের অভিযোগে দুই বেলজিয়ান কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল।

Advertisement

করোনা মহামারির সময় ঘরে বসে পালনযোগ্য নতুন শখ হিসেবে পিঁপড়া পালনের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে শৌখিন ব্যক্তিরা স্বচ্ছ কাচ বা প্লাস্টিকের বিশেষ পাত্রে পিঁপড়ার উপনিবেশ গড়ে তোলেন। এসব ক্ষুদ্র ‘পিঁপড়া নগরী’তে পিঁপড়ার সুড়ঙ্গ খোঁড়া, খাবার সংগ্রহ ও সামাজিক আচরণ পর্যবেক্ষণ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমও এই শখকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে। বিভিন্ন ভিডিও চ্যানেলে পিঁপড়ার উপনিবেশের গল্প প্রকৃতিবিষয়ক তথ্যচিত্রের মতো তুলে ধরা হয়।

পিঁপড়া পালন অধিকাংশ ক্ষেত্রেই বৈধ হলেও বিরল ও বিদেশি প্রজাতির চাহিদা বৈধ সরবরাহকে ছাড়িয়ে গেছে। আফ্রিকান হারভেস্টার পিঁপড়ার রানি বিশেষভাবে মূল্যবান। কেনিয়ায় এটির দাম মাত্র ৩ ডলারের কাছাকাছি, তবে আন্তর্জাতিক কালোবাজারে এটি ২০০ ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে।

পরিবেশবিদদের আশঙ্কা, ব্যাপক হারে পিঁপড়ার রানি সংগ্রহ করা হলে কেনিয়ার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি উপনিবেশে সাধারণত একটি মাত্র প্রজননক্ষম রানি থাকে। একটি রানি প্রায় ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং হাজার হাজার কর্মী পিঁপড়ার জন্ম দিতে পারে।

পিঁপড়া পূর্ব আফ্রিকার তৃণভূমির পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ঘাসের বীজ ছড়িয়ে দেয়, মাটিতে অক্সিজেন প্রবেশে সহায়তা করে এবং উদ্ভিদের বৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি করে। এ ছাড়া প্যাঙ্গোলিনসহ বিভিন্ন প্রাণীর খাদ্যও এসব পিঁপড়া।

পিঁপড়ার পাচার ঠেকাতে তাই কেনিয়া বিমানবন্দরে তল্লাশি বাড়িয়েছে এবং কঠোর শাস্তির উদ্যোগ নিয়েছে। তবে পরিবেশবিদদের মতে, জব্দ হওয়া চালানগুলো হয়তো এই অবৈধ বাণিজ্যের ক্ষুদ্র অংশ মাত্র। তাই আইন প্রয়োগের পাশাপাশি পিঁপড়ার পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সংগ্রাহক ও স্থানীয় জনগণকে সচেতন করাও জরুরি। অনুবাদ: আজকের পত্রিকা

  • সর্বশেষ