শিরোনাম
◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের বৃহত্তম আমাজন নদীতে লুকিয়ে আছে যত রহস্য

বিশ্বের সবচেয়ে খরস্রোতা এবং বৃহত্তম পানিপ্রবাহের নদী, দক্ষিণ আমেরিকার আমাজন। এটি প্রায় ৬,৯৯২ কিলোমিটার দীর্ঘ এবং প্রবল স্রোত ও পানির পরিমাণের কারণে, এটি বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বিশাল আকার ও খরস্রোতা রূপের কারণে নদীর ওপর কোনো সেতু তৈরি হয়নি। আমাজন নদী বিশ্বের বৃহত্তম। এর অনেক রহস্য বিজ্ঞানীদের অবাক করে।

এখানে উল্টো দিকে প্রবাহিত হওয়ার ইতিহাস, ফুটন্ত পানির নদী এবং পানির গভীরে লুকিয়ে থাকা বিশাল ভূগর্ভস্থ নদীর অস্তিত্ব রয়েছে। পৃথিবীর সব নদীর মোট মিষ্টি পানির প্রায় ২০ শতাংশ মহাসাগরে সরবরাহ করে এটি।  ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা স্পর্শ করেছে নদীটি। তীব্র গতিবেগের কারণে মোহনায় আটলান্টিক মহাসাগরের গভীরতা বেশি থাকায়, পলি সহজে তলদেশে জমে উঁচু হয়ে বদ্বীপ  তৈরি করতে পারে না। কোটি কোটি বছর আগে পশ্চিম দিকে আমাজন নদী প্রবাহিত হতো।

কিন্তু আন্দিজ পর্বতমালা উত্থানের পর গতিপথ বদলে, পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে মিশে যাচ্ছে। রিও নেগো ও আমাজন নদীর সংযোগস্থলে, কালো ও ঘোলাটে হলুদ পানির পাশাপাশি চলে। কিলোমিটারের পর কিলোমিটার দুই পানি একে অপরের সঙ্গে মেশে না। সেখানকার পানি আক্ষরিক অর্থে ফুটতে থাকে। গরম পানির কারণে নদীর কাছাকাছি যত জীববৈচিত্র্য রয়েছে, সেগুলো স্বাভাবিকভাবেই ধ্বংসের মুখে পড়েছে। এই মুহূর্তে ফুটন্ত পানির নদীর চরম তাপমাত্রা ও আশপাশের বনভূমি রক্ষায় স্থানীয় আদিবাসীদের অধিকার নিশ্চিত এবং বন উজাড় রোধ করা জরুরি।

সূত্র: দেশ রূপান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়