শিরোনাম
◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্তিষ্কের বিভ্রমেই জন্ম নেয় ভূতবিশ্বাস

বিজ্ঞান বলছে, ‘ভূত’ বলে কিছু নেই। এটি ভয় ও কল্পনা। অন্ধকারে ছায়াকে ভয়ংকর কিছু মনে করা, চোখ ও মস্তিষ্কের সাধারণ ভুল। অনেক সময়, কম আলো বা বাতাসের শব্দে অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। বিশ্বের অনেক মানুষ এখনো ভূত বিশ্বাস করে। তাদের মতে, মানুষের শরীর থেকে আত্মা চলে গেলে সে প্রাণহীন হয়। তবে কিছু আত্মা শরীর থেকে বের হওয়ার পরও ফিরে আসে। সেই আত্মাই ভূত। তার চালচলন জীবিত মানুষের শরীরের মতো। বিজ্ঞানীরা বহুদিন আগে ভূতের অস্তিত্ব নাকচ করলেও, পৃথিবীর ৩০% মানুষ এখনো ভূতে বিশ্বাস করেন। আসলে আমাদের মস্তিষ্ক প্রায়ই এলোমেলো শব্দ বা ছায়ার মধ্যে পরিচিত কোনো অবয়ব বা নকশা খুঁজে পেতে চায়। মনস্তাত্ত্বিকভাবে যাকে ‘প্যারেইডোলিয়া’ বলা হয়। গবেষণা অনুযায়ী, ভূতের অস্তিত্বের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

যে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ভূত দেখায়, তার নাম ‘ইনফ্রাসাউন্ড’। আমরা যে কম্পাঙ্কের শব্দ শুনে অভ্যস্ত, এটি তার চেয়ে নিচু কম্পাঙ্কের। কানাডার নিউরোসায়েন্টিস্ট ডা. পারসিঙ্গার এবং তার লরেনটিয়ান ইউনিভার্সিটির টিম ‘গড হেলমেট’ নামের যন্ত্র তৈরি করেছেন। ভূত বিশ্বাসীরা এই হেলমেট পরলে, চৌম্বকীয় সিগন্যাল ছুড়ে তার মস্তিষ্কের নির্দিষ্ট অংশকে উদ্দীপ্ত করা হয়। তখন তারা অবাস্তব অকল্পনীয় দৃশ্য প্রত্যক্ষ করেন। বিজ্ঞানীরা বলছেন, তারা ভূত দেখেছেন।  তবে অন্যভাবে। তাদের বাস কেবল সেই মানুষের মনে, যারা ভূত দেখেন বা দেখতে চান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়