শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন

স্পোর্টস ডেস্ক : ৫ বছর ধরে সেঞ্চুরি নেই, তবে বাংলাদেশের বিপক্ষে আশাবাদী লাবুশেনব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মারনাস লাবুশেনের। অভিষেকের পর প্রথম দুই বছরে যেখানে করেছিলেন ৫ সেঞ্চুরি ও ১৫ ফিফটি। এরপর ২০২১ সালের পর থেকে তার ব্যাট থেকে দেখা যায়নি আর কোনো তিন অঙ্কের ইনিংস।

তবে বাংলাদেশের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী লাবুশেন। কারণটাও ব্যাখ্যা করেছেন অজি এই ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে খেলেছেন লাবুশেন। এরপর টানা আট সপ্তাহ বিরতিতে ছিলেন তিনি। এই সময়ে অবশ্য বসে কাটাননি লাবুশেন। অজি এই ক্রিকেটার নিজের সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। এরপর সংবাদ সম্মেলনে লাবুশেন বলেন, ‘আট সপ্তাহ ধরে নিজের মৌলিক বিষয়গুলোতে মনোযোগ দেওয়া ও উন্নতির জন্য কাজ করার সুযোগ পেয়েছি। ঘণ্টার পর ঘণ্টা সাধারণ বিষয়গুলো চর্চা করেছি, নিজের ব্যাটিংয়ের ধরন ও সার্বিক টেকনিক নিয়েও কাজ হয়েছে। এমন কিছু আমার খুব প্রয়োজন ছিল।

৫ বছর ধরে সেঞ্চুরি খরা বাংলাদেশ সিরিজ দিয়ে কাটবে বলে মনে করেন লাবুশেন। তিনি বলেন, ‘নিজের সেরা ছন্দে ফেরার জন্য ঠিক কী প্রয়োজন, বিরতিটা সেটি বুঝে নেওয়ার সুযোগ করে দিয়েছে। এর জন্য প্রস্তুতিও খুব ভালো হয়েছে, আশা করি এই পরিশ্রমের পর আমরা ইতিবাচক ফল দেখতে পাব।’

এরপর লাবুশেন যোগ করেন, ‘চার-পাঁচ বছর ধরে সেসব টেকনিক্যাল (সমস্যাগুলো) কেবল বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর আমি সব সময় সমস্যাগুলোর স্বল্পমেয়াদি সমাধান খোঁজার চেষ্টা করে গেছি।

আগামী ১৩ আগস্ট প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ডারউইনে হবে ম্যাচটি। এরপর ২২ আগস্ট ম্যাকেতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

  • সর্বশেষ