শিরোনাম
◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিটনেস পরীক্ষায় সিনিয়র ক্রিকেটার‌দের ছাড় দেয়ার অভিযোগ, ক্ষুব্ধ বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : চোটের মিছিল যেন থামছেই না ভারতীয় ক্রিকেট দলে। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাঠের বাইরে। অভিযোগ উঠেছে, ফিটনেস পরীক্ষায় দলের কিছু সিনিয়র ক্রিকেটারের জন্য নাকি তুলনামূলক সহজ মানদণ্ড রাখা হয়েছিল। তা সামনে আসতেই ক্ষুদ্ধ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। 

সাফ জানিয়েছে, এখন থেকে ফিটনেস পরীক্ষায় কোনো ক্রিকেটারের নাম বা মর্যাদা বিবেচনা না করে কঠোর অবস্থান নিতে ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈনকে নির্দেশ দিয়েছে বোর্ড। একই সঙ্গে, সাম্প্রতিক চোট পরিস্থিতি নিয়ে কমলেশের কাছে ব্যাখ্যাও চেয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। -- ডেইলি ক্রিকেট

নতুন কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লেরোর আগমনের পর ইয়ো-ইয়ো টেস্টের জায়গা নিয়েছে নতুন ব্রঙ্কো টেস্ট। তবে ভারতের ক্রিকেটাররা এই নতুন পরীক্ষার সঙ্গে এখনো পুরোপুরি অভ্যস্ত নন। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় খেলোয়াড়রা ব্রঙ্কো টেস্টে অভ্যস্ত নয়। গত এক বছরে সেন্টার অব এক্সিলেন্স (সিওই) খেলোয়াড়দের জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড নির্ধারণ করেছিল। এখন দেখা যাচ্ছে, কিছু সিনিয়র ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষা পাস করার জন্য তুলনামূলক সহজ লক্ষ্য দেওয়া হয়েছিল।

সূত্র আরও দাবি করে বলেন, 'সিওই-এর কর্মীরা হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির মতো খেলোয়াড়দেরও ছাড়পত্র দিয়েছিল, যাতে তারা নিশ্চিত করতে পারে যে দলীয় ব্যবস্থাপনার প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় সরবরাহ করা হচ্ছে।

এদিকে কয়েকজন ক্রিকেটারের মাঠের গতিশীলতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ব্যাটিং করা সিনিয়র ব্যাটারদের উইকেটের মাঝে দৌড়ানোর গতি কমে যাওয়ার বিষয়টি নজরে এসেছে।

সূত্রের ভাষ্য, 'কমলেশকে বলা হয়েছে, কোনো খেলোয়াড়ের মর্যাদা বা অবস্থান নিয়ে চিন্তা করা উচিত নয়। তিনি যা সন্তোষজনক মনে করবেন না, সেটিই রিপোর্ট করবেন। দেখা গেছে, মাঠে কিছু খেলোয়াড়ের নড়াচড়া নিয়ে প্রশ্ন রয়েছে। সিনিয়র ব্যাটাররা দীর্ঘ সময় ব্যাট করার পর উইকেটের মাঝে দৌড়ের গতি ধরে রাখতে সমস্যায় পড়ছেন। ধীরগতির ফিল্ডারের সংখ্যাও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়