শিরোনাম
◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিমকাঠি দিয়ে দাঁত মাজলে মিলবে যেসব উপকার

এক সময় তো অনেকেই নিমকাঠি দিয়েই দাঁত মাজতেন। তাতে দাঁত ভালোও থাকত। কেন জানেন? কী উপকার হয় নিমকাঠি দিয়ে দাঁত মাজলে? পুষ্টি-বিশেষজ্ঞদের মতে, নিমকাঠিতে এমন এক ধরনের তৈলাক্ত পদার্থ আছে যা ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে।

দাঁতের যত্ন নেওয়া সুস্থ শরীর রক্ষা করার জন্য একান্ত প্রয়োজন। সেই কারণেই দাঁতের সমস্যার গোড়া থেকে সমাধান জরুরি। কিন্তু খুব সহজেই প্রাকৃতিক উপায়ের মাধ্যমে দাঁতের যত্ন রাখা সম্ভব। 

সেই সমাধানগুলোর মধ্যে অন্যতম হলো, নিমের ডাল দিয়ে দাঁত মাজা। মাউথফ্রেশনারসহ বিভিন্ন ধরনের কৃত্রিম উপায়ে সাময়িক কিছু উপকার হলেও,তা কখনোই দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য নিম ডাল খুবই উপযোগী।

দেখে নেওয়া যাক নিম ডাল কীভাবে দাঁতের উপকার করে-

দাঁতের যেকোনো অংশ ফুলে ওঠা রোধ করে। মাড়ি শক্ত করে। মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের সাদা রং অপরিবর্তিত রাখে।

কিন্তু নিম ডাল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন প্রয়োজন:

নিমডাল ব্যবহারের আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গাছের ডালকে অবশ্যই ভালো করে ভেঙে ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, নিমডালে দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করা বাঞ্ছনীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়