শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০২:২৯ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মন্ত্রিপরিষদে রদবদলের যে গুঞ্জন উঠেছে, সেটি গুজব বলে দাবি করেন তিনি।

শুক্রবার দুপুরে ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন,  মন্ত্রিপরিষদে পরিবর্তন সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় হতে পারে মন্ত্রিসভায় পরিবর্তন।

রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন পেয়ে বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, প্রার্থিতা যাচাই ও ভোটের পর নির্বাচিত হবেন একজন। শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়