শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইলি রোড ট্রাজেডিতে বিপিএল ফাইনালে এক মিনিট নীরবতা পালন

স্পোর্টস ডেস্ক: ঢাকার বেইলি রোডে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন ঘটনার পর শোকে স্তব্ধ পুরো দেশ। এই মুহূর্তে বিপিএলের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম আসরের।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। -বাংলা ট্রিবিউন

ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন তারা। রিপোর্ট: ফয়সাল আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়