শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লে-অফে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে প্লে-অফে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটরের এই ম্যাচে যারা জিতবে, ফাইনালের জন্য তাদের পেরোতে হবে আরেকটি বাধা। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে তারা খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম দুপুর দেড়টায় খেলতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করেছে।

ফরচুন একাদশে নতুন সংযোজন ডেভিড মিলার। বাদ পড়েছে আহমেদ শেহজাদ ও আকিভ জাভেদ। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম। জিয়াউর রহমানকে সরিয়ে একাদশে জায়গা পেয়েছে ইমরানুজ্জামান।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মিলার, তাইজুল ইসলাম, জেমস ফুলার, সৌম্য সরকার, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাকয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, তানজিদ তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, ইমরানুজ্জামান, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।

এফএ/এইচএ

  • সর্বশেষ