শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:৫৩ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেন্সের জালে ৬ গোল দিয়ে শেষ ষোলোয় আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক: আর্সেনাল একতরফা ম্যাচ খেলেছে। একের পর এক আক্রমণে দিশাহারা ছিলো প্রতিপক্ষ লেন্স। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের এই ম্যাচে লেন্সের জালে ৬ গোল দিয়েই মাঠ ছাড়লো আর্সেনাল। তাদের একটি গোলও হজম করতে হয়নি। এই জয়ের মধ্য দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে গানাররা। গোল ডটকম 

বুধবার রাতের ম্যাচে প্রথমার্ধে ৫-০ গোলের লিড নেয় প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে থাাক আর্সেনাল। ওই হিসেবে হাফ ডজন গোলের জয়কে আর্সেনালের জন্য ছোটই বলতে হবে। 

ম্যাচের ১৩ মিনিটে কাই হাভার্টেজ দলকে ১-০ গোলের লিড এনে দেন। ২৭ মিনিটে দলটি ৪-০ গোলের লিড নেয়। গ্যাব্রিয়েল জেসুস ২১ মিনিটে গোল করেন। ২৩ মিনিটে গোল করেন বুকোয়াকা সাকা। পরের গোলটি আসে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পা থেকে। 

প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেন আর্সেনালের অধিনায়ক ও নরওয়েজিয়ার স্ট্রাইকার মার্টিন ওডেগার্ড। এরপর ৮৬ মিনিটে লেন্সের জালে শেষ গোলটি করে আর্সেনাল। পেনাল্টি থেকে দলের হাফ ডজন গোল নিশ্চিত করেন জর্জিনহো। অন্তিম লগ্নে বেশ কয়েকবার আক্রমণে গেলেও লেন্স গোলের সুযোগ তৈরি করতে পারেনি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়