শিরোনাম
◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৩:৪৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ

ইন্দোনেশিয়া থেকে আর্জেন্টিনায় সরিয়ে নেওয়া হলো যুব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: আসন্ন অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। তবে ইসরাইলের অংশ নেওয়াকে কেন্দ্র করে ইন্দোনেশিয়াতে তৈরি হয় অস্থিরতা। সেই অস্থিরতার কারণেই দেশটি থেকে বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এদিকে, বিশ্বকাপের আয়োজক হতে পারে লিওনেল মেসিদের দেশ আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা সিনিয়র দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্বের গণ্ডি পার হতে পারেনি জুনিয়ররা। লাতিন আমেরিকা থেকে কোয়ালিফাই করে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। তবে কোয়ালিফাই না করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত আয়োজক হতে পারলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। 

ফিফা  ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ার পরপরই বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে তারাই এটা আয়োজনের জন্য ফিফাকে প্রস্তাব দেয়। দুই-একদিনের মধ্যে আর্জেন্টিনাকে আয়োজক হিসেবে ঘোষণা দিতে পারে ফিফা। সেক্ষেত্রে স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ফিফা এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার বাতিল করা হয়েছে। যতদ্রুত সম্ভব নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। টুর্নামেন্টের তারিখ অপরিবর্তিত রয়েছে। ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ

  • সর্বশেষ