শিরোনাম
◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৫:২২ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জার্সিতে অভিষেক করলেন এলিটা কিংসলে

এলিটা কিংসলে

নিজস্ব প্রতিবেদক: অবশেষে স্বপ্ন পূরণ হলো স্ট্রাইকার এলিটা কিংসলের। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়ার পর শনিবার লাল-সবুজের জার্সিতে অভিষেক হলো এই স্ট্রাইকারের। সিশেলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে মাঠে নামেন এলিটা।

বাংলাদেশের স্ট্রাইকারদের পায়ে এখন চলছে গোলের খরা। অনেক প্রত্যাশা নিয়ে এলিটাকে দলে রেখেছেন হাভিয়ের কাবরেরা। তার পায়েই হয়তো আসবে নিয়মিত গোল- এমন প্রত্যাশা করছে ফুটবল প্রেমীরা।

২০২১ সালে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি নাগরিক হন এলিটা। তারপর থেকেই লাল-সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় থাকেন তিনি। অবশেষ সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো তার। এর আগে ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজোনের প্রাথমিক দলে থাকলেও সেবার খেলা হয়নি তার। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়