শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৭ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নির্বাচক কমিটিতে সাবেক তিন ক্রিকেটার

পিসিবি

স্পোর্টস ডেস্ক: সাবেক তিন ক্রিকেটারকে নিয়ে ঘোষিত হলো পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি। পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-১৯ দলের জন্য পৃথক পৃথক দুটি নির্বাচক কমিটি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই কমিটিতেই আছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। বুধবার (১ ফেব্রুয়ারি) এই কমিটি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান।

কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন হারুন রশিদ। জাতীয় দল নির্বাচনে কামরান আকমল ছাড়াও জায়গা পেয়েছেন পেসার মোহাম্মদ সামি ও ওপেনিং ব্যাটার ইয়াসির হামিদ। চ্যানেল ২৪

কামরান আকমল জাতীয় দল নির্বাচনের থাকলেও বাড়তি একটি দায়িত্ব দেয়া হয়েছে তার কাধে। অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে চেয়ারম্যানের পদে রাখা হয়েছে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে। যেখানে আরো আছেন তৌসিফ আহমেদ, আরশাদ খান, শহীদ নাজির এবং শোয়েব খান।

নতুন নির্বাচক কমিটি নিয়ে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, এই নির্বাচক কমিটি এমন ব্যক্তিদের নিয়ে গঠন করা যারা দশকজুড়ে পাকিস্তান ক্রিকেটের সেবা করেছেন। তারা জানেন আধুনিক খেলার চাহিদা। আমি নিশ্চিত দল নির্বাচন মেধার বিচারে হবে এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেবার মিশনে সাহায্য করবে।
লাহোরে জন্মগ্রহণকারী আকমল ২৬৮টি, করাচিতে জন্মগ্রহণকারী মোহাম্মদ সামি ১৩৬টি এবং পেশোয়ারের ইয়াসির হামিদ পাকিস্তানের হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

পুরুষ জাতীয় দল নির্বাচন কমিটি: হারুন রশিদ (চেয়ারম্যান), কামরান আকমল, মোহাম্মদ সামি ও ইয়াসির হামিদ।

অনূর্ধ্ব-১৯ দল নির্বাচন কমিটি: কামরান আকমল (চেয়ারম্যান), তৌসিফ আহমেদ, আরশাদ খান, শহীদ নাজির ও শোয়েব খান। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ