শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ ব্যর্থতায় নেতৃত্ব হারালেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক : টোয়েন্টি বিশ্বকাপে আগের সংস্করণের সেমিফাইনালিস্ট আফগানিস্তান এবার বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই। বিশ্বকাপে আফগানদের ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন রশিদ খান। 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি–টোয়েন্টি ফরম্যাটে এতদিন সহ–অধিনায়কের দায়িত্বে থাকা টপ–অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে নতুন অধিনায়ক করা হয়েছে।

রশিদ খানের নেতৃত্বে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরেই সুপার এইটে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে পড়ে আফগানিস্তান। গত আসরের সেমি-ফাইনালে খেলা দলটি এরপর গ্রুপের শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই ঘরে ফেরে। --- টি স্পোর্টস

বিশ্বকাপে এমন ভরাডুবির পর রশিদ খানের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। এই অলরাউন্ডারকে নেতৃত্ব থেকে সরানোর সঙ্গে বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবদিন নাইব এবং উইকেটকিপার–ব্যাটার মোহাম্মদ ইসহাক—এই তিনজনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে।

টি–টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন টপ–অর্ডার উইকেটকিপার–ব্যাটার নূর রহমান, বাঁহাতি স্পিন অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমদ। এছাড়া ফরিদ আহমদ মালিক ওয়ানডে স্কোয়াডে আবারও ফিরেছেন। একই সঙ্গে পেসার জিয়া উর রহমান শরিফি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

সর্বশেষ ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা বিলাল সামি ওয়ানডে দলে নিজের জায়গা ধরে রেখেছেন। পাশাপাশি তাকে টি–টোয়েন্টি দলের রিজার্ভেও আছেন তিনি। বিলাল সামির সঙ্গে নাঙ্গিয়াল খারোটি এবং ইজাজ আহমদজাই টি–টোয়েন্টি রিজার্ভে থাকবেন। আর ওয়ানডে দলের রিজার্ভ তালিকায় রাখা হয়েছে বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি এবং কাইস আহমদকে।

রশিদ খানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাচক আহমদ শাহ সুলেমানখিল বলেন, টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে রশিদ খানের সময়টা দলের জন্য দারুণ সফল ছিল। বিশেষ করে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের সেমিফাইনালে পৌঁছানো ছিল একটি বড় অর্জন। তবে বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং দল পরিচালনায় সাম্প্রতিক পরিবর্তনের অংশ হিসেবে—যার মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগও রয়েছে—আমরা টি–টোয়েন্টি দলে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।

আফগানিস্তান দলে রশিদ খানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সুলেমানখিল আরও বলেন, 

রশিদ খানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিম জাদরান এখন থেকে এই ফরম্যাটে নিয়মিত অধিনায়কের ভূমিকা পালন করবেন। রশিদ খানের অবদানের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং নতুন দায়িত্বে ইব্রাহিম জাদরানের সাফল্য কামনা করছি।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ১৩ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়ার কথা এই সিরিজ। তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজটি নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী অনুষ্ঠিত করা সম্ভব কি না—তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়