শিরোনাম
◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১০:৫১ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলারদের দল বদলে অঢেল অর্থ ঢালছে ইউরোপীয় ক্লাবগুলো

ফুটবলার

স্পোর্টস ডেস্ক: শীতকালীন দলবদল চলেছে ইউরোপীয় ফুটবলে। আগামী মঙ্গলবার রাতে শেষ হবে খেলোয়াড় কেনাবেচার সময়সীমাঅ। এবারের শীতকালীন দলবদলে মূলত খেলোয়াড়দের কাতার বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করেছে ক্লাবগুলো। তবে ইউক্রেন বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও দেশটির উইঙ্গার মিখাইলো মুদরিক এখন পর্যন্ত নতুন বছরের সবচেয়ে দামি খেলোয়াড়।

তরুণ উইঙ্গারকে শাখতার দোনেৎস্ক থেকে নিয়ে এসেছে চেলসি। তার দাম ৮০৬ কোটি ৮৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দামি নেদারল্যান্ডসের কোডি গাকপোকে নিয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। - সময়টিভি

শুধু এ বছর নয়, গত বছরও খেলোয়াড় কেনার খরচে এগিয়ে ছিল ইংলিশ লিগের ক্লাবগুলো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, ২০২২ সালে আন্তর্জাতিক দলবদলে অঢেল অর্থ ঢেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসির মতো পরাশক্তিরা।

অঙ্কটা চোখ কপালে তোলার মতো ২৩ হাজার ৩৫০ কোটি টাকারও বেশি, যা অন্য যেকোনো দেশের ক্লাবগুলোর চেয়ে তিন গুণ বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ১২১ কোটি টাকা খরচ করেছে ইতালিয়ান ক্লাবগুলো।

২০২২ সালের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন অরেলিয়েঁ চুয়ামেনি। ফরাসি মিডফিল্ডারকে ৯২২ কোটি টাকায় এএস মোনাকো থেকে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। শীর্ষ ১০ দামি খেলোয়াড়ের পেছনে ১২.৫ শতাংশ অর্থ ব্যয় করেছে ক্লাবগুলো, টাকার অঙ্কে যা ৬৮ হাজার ৭৭৬ কোটি ২০ লাখ টাকার বেশি।

সবচেয়ে দামি ১০ খেলোয়াড়ের ৬ জনকেই কিনেছে ইংলিশ ক্লাবগুলো। খেলোয়াড় কেনার খরচে সবাইকে ছাড়িয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ তালিকায় দুইয়ে আছে বার্সেলোনা। সবচেয়ে বেশি খরচ করা সাত ক্লাবের পাঁচটিই ইংল্যান্ডের। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ