শিরোনাম
◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার ◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ১২:০৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতে সিরিজ খেলবে বাংলাদেশ 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের মাঝা-মাঝিতে ঢাকয় আসছে আয়ারল্যান্ড দল। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টির পাশাপাশি একটি টেস্ট ম্যাচও খেলবে আইরিশরা।

আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। বাংলাদেশে এসে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। গা গরমের এই ম্যাচটি হবে ১৫ মার্চ। - ক্রিকফ্রেঞ্জি

১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। এরপর দুই দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে দুই দল। সিরিজে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২৩ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ এবং ৩১ মার্চ। সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরবে দুই দল। ৪ এপ্রিল থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়