শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : আরমান হোসেন

সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতা ২০২২ সমাপ্ত

স্কোয়াস প্রতিযোগিতার সমাপনী

সালেহ্ বিপ্লব: ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতা-২০২২ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াস এন্ড টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর

প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১৭ পদাতিক দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে সৈনিক মোঃ তানভীর আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। 

গত ১৯ নভেম্বর ২০২২ শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন। 

সেনাবাহিনীর আশাবাদ, এ প্রতিযোগিতার মাধ্যমে বাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়