স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের চতুর্থদিন শেষে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে যেভাবে বল ব্যাটে আসছে। ধারণা করা যায়, ড্রয়ের পথে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে ৩১৫ রানে। ১৪০ রানে অপরাজিত আছেন কাভিম হজ। আমির জাঙ্গু পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন ২০ রান নিয়ে।
বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। ৩৬ রান করা সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। সিলভা ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন কিং। তবে এরপর আর ইনিংসটাকে বড় করতে পারেননি। স্লিপে মিরাজের বলে শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৬১ রান। -- ডেইলি ক্রিকেট
এরপর উইকেটে এসে আগ্রাসী ব্যাটিং করছেন হজ। একের পর এক বাউন্ডারি মেরে লিড বাড়িয়ে নিচ্ছেন তিনি। তাকে দারুন সঙ্গ দিচ্ছেন উইকহ্যাম। দুজনেই বাংলাদেশের বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। দুজনেই ইতিমধ্যে পেয়ে যান ফিফটি দেখা।
৭৮ রান করে তাইজুলের বলে উইকহ্যাম ফিরলেও সেঞ্চুরি তুলে নেন হজ। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম শতক। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন জাঙ্গু।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইজুল। একটি উইকেট শিকার মিরাজের।
এর আগে বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের দারুণভাবে সামাল দিয়েছেন ব্রান্ডন কিং ও জশুয়া ডি সিলভা। বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি।
বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। ৩৬ রান করা সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। সিলভা ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন কিং। তবে এরপর আর ইনিংসটাকে বড় করতে পারেননি। স্লিপে মিরাজের বলে শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৬১ রান।