স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) ২০২৬ এর প্লেয়ার্স ড্রাফট চলছে সংযুক্ত আরব আমিরাতে। ডায়মন্ড ক্যাটাগরিতে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও নাহিদ রানা। সাকিব খেলবেন টিম নাঙ্গাহার কসমিকে, পেসার নাহিদের ঠিকানা টিম পাকতিয়া।
প্লাটিনাম ক্যাটাগরিতে কসমিক সাকিবের আগে দলে টেনে নেয় ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে। নাহদ রানার টিম পাকতিয়া দলে ভেড়ায় শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্সু হাসারাঙ্গাকে।
এপিএলের ২০২৬ আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের মোট ১০ জন ক্রিকেটার নাম দিয়েছেন। তাঁদের মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ----- ডেইলি ক্রিকেট
অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। যেখানে ইতোমধ্যে দল পেয়ে গেছেন সাকিব ও রানা।
পাঁচটি দল নিয়ে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। দীর্ঘ আট বছর পর ফিরতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২৭ ডিসেম্বর ২০২৬।