শিরোনাম
◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় যুবদল কর্মী সুলতানকে কুপিয়ে জখম

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারের ফুলতলা এলাকায় সুলতান নামে এক যুবদল কর্মীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মানচিত্র দেখুন সোমবার (২ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সুলতানের অভিযোগ, একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর চড়াও হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলো পাতাড়ি ভাবে কোপ দিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলায় অংশ নেয় ২০ থেকে ২২ জনের একটি দল। আকস্মিক এ হামলায় ফুলতলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শনা থানার অফিসার ইনচার্জ  নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ