শিরোনাম
◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয় ◈ অনৈতিক সুবিধা গ্রহণের অ‌ভি‌যো‌গে খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্র্যান্ড ভ্যালুতে রোনালদো-মেসিকেও ছাড়ালেন শুভমান গিল

‌স্পোর্টস ডেস্ক: বিপণনযোগ্যতার দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের চেয়েও এগিয়ে ভারতের অধিনায়ক শুভমান গিল। যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া ব্যবসাবিষয়ক প্রতিষ্ঠান স্পোর্টসপ্রোর ২০২৬ সালের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ অ্যাথলেটের তালিকায় ১৩তম স্থানে রয়েছেন ভারতীয় এই ব্যাটার।

তালিকায় গিলের ঠিক পরের অবস্থানে আছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। ১৯তম স্থানে রয়েছেন ফরাসি তারকা এমবাপ্পে, আর আর্জেন্টাইন কিংবদন্তি মেসির অবস্থান ২৭তম।

তালিকার শীর্ষে রয়েছেন টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় স্থানে ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু এবং তৃতীয় স্থানে বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুনম্পো। চতুর্থ অবস্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড।

ভারত থেকে সেরা ৫০-এ জায়গা পেয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে সবার ওপরে গিল। তবে তালিকায় নেই ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অবস্থান ৮৫তম। এমএস ধোনি ৮৩তম এবং রোহিত শর্মা ৯০তম স্থানে রয়েছেন।

Advertisement

তিনটি মানদণ্ডে অ্যাথলেটদের বিপণনযোগ্যতা মূল্যায়ন করেছে স্পোর্টসপ্রো—ব্র্যান্ড ইকুইটি, মোমেন্টাম ও কমার্শিয়াল ট্র্যাজেক্টোরি। মোট স্কোরের ৪৫ শতাংশ নির্ধারিত হয়েছে ব্র্যান্ড ইকুইটিতে, ৪০ শতাংশ মোমেন্টামে এবং বাকি ১৫ শতাংশ ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনার ভিত্তিতে।

এবারের মূল্যায়নে ৭০টি খেলার ১ হাজার ২০২ জন অ্যাথলেটকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল। দর্শকদের কাছে পৌঁছানোর সক্ষমতা, অনলাইনে অনুসন্ধানের আগ্রহ, গণমাধ্যমে ভাবমূর্তি এবং বাণিজ্যিক অংশীদারত্বের মতো বিষয়ও ছিল বিবেচনায়।

টেস্ট ও ওয়ানডেতে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন গিল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যিক অঙ্গনেও তাঁর অবস্থান যে ক্রমেই শক্তিশালী হচ্ছে, স্পোর্টসপ্রোর এই তালিকা তারই ইঙ্গিত দিচ্ছে।

  • সর্বশেষ