শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সাঁতার প্রতি‌যো‌গিতা বুধবার শুরু 

নিজস্ব প্রতি‌বেদক : বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা ২৮ অ‌ক্টোর বুধবার থে‌কে শুরু হ‌চ্ছে মিরপুর সুইমিংপু‌লে। চার দিনব‌্যাপী প্রতি‌যো‌গিতা ৩১ অক্টোবর ‌শেষ হ‌বে।

৪৯টি ইভেন্টে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু ও মিট অফিসিয়ালসহ ৮০০ জন অংশগ্রহণ করবেন। জাতীয় সাঁতার আয়োজন উপলক্ষে মঙ্গলবার বিওএ সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা ও ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ। 

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় খেলা শুরু হলেও এদিন বিকেল ৩টায় সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মো. আমিনুল হক। এ সময় সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

এছাড়া অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

Advertisement

আগামী ৩১ অক্টোবর শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল সুইমিংপুলের ইলেকট্রনিক স্কোর বোর্ড সম্পর্কে জানান, আমরা প্রায় তিন মাস আগে কমিটিতে এসেছি। স্কোর বোর্ড বসানো হয়েছে কয়েক বছর আগে। আমরা জেনেছি স্কোর বোর্ড অকার্যকর।

বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ অবগত। আমরা শুধু এটুকু বলতে পারি, মিরপুর সুইমিংপুল একটি আন্তর্জাতিক সাঁতার ভেন্যু। এই ভেন্যুতে স্কোর বোর্ড ছাড়া আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সাঁতারুদের ফলাফল নির্ধারণে এখন হ্যান্ড টাইমিং অকার্যকর। আশা করি ক্রীড়া প্রশাসন বিষয়টি গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নিবে।

  • সর্বশেষ