শিরোনাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয়

স্পের্টস ডেস্ক : গো‌লের ব‌্যবধান দে‌খে জয়টা সহজ ম‌নে হ‌লেও লেভান্তের মাঠে মোটে স্বস্তিতে ছিল না বার্সেলোনা। একাধিকবার প্রতিপক্ষের চাপে পড়লেও শেষ পর্যন্ত লামিন ইয়ামালের জোড়া গোল ও কারিম আদেইয়েমির গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। রোববার লেভান্তের মাঠে লা লিগার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে শট নেন শাভি এস্পার্ত। লেভান্তের এক খেলোয়াড়ের পায়ে লেগে বলের গতিপথ বদলে জালে জড়ায়। পেশাদার ফুটবলে এটি তরুণ লেফট-ব্যাকের প্রথম গোল।

advertisement

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। রাফিনিয়ার কাটব্যাক থেকে খুব কাছ থেকে বল জালে পাঠান স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ষষ্ঠ গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল পায় বার্সেলোনা।

৪৮তম মিনিটে ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পায় অতিথিরা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। এতে চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়ায় সাতটিতে। তিন গোলের পিছিয়ে থেকেও হাল ছাড়েনি লেভান্তে। ৭৯তম মিনিটে বার্সেলোনার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্যবধান কমান রজার ব্রুগেই।

advertisement

এরপর ৮৮তম মিনিটে আবারও গোল করে ম্যাচ জমিয়ে তোলেন তিনি। দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সে ঢুকে শট নেন ব্রুগেই। বার্সেলোনা গোলরক্ষক জোয়ান গার্সিয়া প্রথমবার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি লেভান্তের এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষদিকে চাপে পড়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বস্তির গোল এনে দেন আদেইয়েমি। মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

advertisement

এই জয়ে লা লিগায় পাঁচ ম্যাচে পাঁচ জয় পেল বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে ফ্লিকের দল। অন্যদিকে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লেভান্তে।

  • সর্বশেষ