শিরোনাম
◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে টেনিস তারকার ফ্ল্যাট রা‌শিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত

স্পোর্টস ডেস্ক : ইউক্রেনের টেনিস খেলোয়াড় দায়ানা ইয়াস্ত্রেমস্কা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় তার পরিবারের ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে শুধু ফ্রেঞ্চ ওপেনের বিখ্যাত ‘রোলাঁ গারোঁ’ তোয়ালে। --- বিবিসি

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র আমাদের ওডেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। প্রতীকী ব্যাপার হচ্ছে, বিশ্ব টেনিসের একটি অংশ রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেও টিকে গেছে। আমাদের বাড়ি টেকেনি।

আরেকটি ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে দেখা যায় রোলাঁ গারোঁর স্বাক্ষর আছে এমন কমলা রঙের একটি তোয়ালে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘এটাই ‘‘রুশ বিশ্বের’’ চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। একমাত্র যে জিনিসটি টিকে আছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।

হামলার এসব ছবি টেনিস বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা’র দৃষ্টি আকর্ষণ করে ইয়াস্ত্রেমস্কা লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’

শুক্রবার রাতে ওডেসা ও আশপাশের চর্নোমর্স্ক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ওডেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপারের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১১৩তম।

  • সর্বশেষ