শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ম‌্যাচ খে‌লে লড়াইয়ে ফি‌রে‌ছে রিয়াল মা‌দ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় ফিরেছে তারা। রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে এই অবস্থান নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

আট দিন আগে, রিয়াল বেটিসের কাছে  পাওয়া অপ্রত্যাশিত হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। ম্যাচের প্রথম ৩৫ মিনিটেই তিন গোল করে তারা। নতুন মৌসুমে পাঁচ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ জয়। শনিবার (১২ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী রায়োর মুখোমুখি হয় লজ ব্লাঙ্কোজরা।  

ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আলভারো কারেরাসকে বক্সের ভেতর ফাউল করা হলে স্পটকিক পায় স্বাগতিকরা। সেখান থেকে রায়োর গোলরক্ষক এমিল অডেরোকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ফরাসি তারকা।

এর মাত্র তিন মিনিট পরই অ্যাসিস্ট করে গোল করান কারেরাসকে। বাম প্রান্ত দিয়ে উঠে আসা এই ডিফেন্ডারকে বল বাড়িয়ে দেন এমবাপ্পে। সুযোগটি কাজে লাগিয়ে জোরালো শটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস।

৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়রের দেওয়া কাট-ব্যাক থেকে দুর্দান্ত আক্রমণ সাজিয়ে সাইড-ফুটে বল জালে পাঠান তিনি। এই জয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে নিজেদের শেষ ১৫টি হোম ম্যাচের ১৪টিতেই জয় পেল রিয়াল মাদ্রিদ।

এদিকে রোববার বাংলাদেশ সময় রাতে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ওই ম্যাচে জয় পেলে রিয়ালের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাবে কাতালান ক্লাবটি।

  • সর্বশেষ