শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকেটকে পা‌কিস্তান অসম্মান করছে, বল‌লেন না‌সের হু‌সেইন 

]স্পোর্টস ডেস্ক :  পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক নাসের হুসেইন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের দিকে আঙুল তুলেছেন তিনি।

নাসের হুসেইন তার মন্তব্যের কারণ ব্যাখ্যা করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেয় পিসিবি। নতুন করে সাত ক্রিকেটারকে ডেকে আনে তারা। তাতেও খুব একটা কাজের কাজ হয়নি। এজবাস্টন টেস্টেও ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা জেগেছে বাবর আজমের দলের। --- ডেইলি ক্রিকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছিলেন সাইম আইয়ুব। সেখানে তিন ম্যাচের মধ্যে একটিতে সেঞ্চুরিও পেয়েছিলেন তরুণ এই ক্রিকেটার। কিন্তু তাকে টেস্ট দলে ডাকে পিসিবি। আর লাল বলের ক্রিকেটে ফিরেই এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই সাইম মেরেছেন ডাক।

প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকদের চেয়ে এখনো ২৬৮ রানে পিছিয়ে আছে তারা। প্রথম দুই টেস্টের চার ইনিংসের একটিতেও দুইশো রান করতে পারেনি পাকিস্তান। তাই এজবাস্টন টেস্টেও পাকিস্তানের বড় হার দেখছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে নাসের হুসেইন দায় দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। বিশেষ করে সাইম আইয়ুবকে দেখলে মনে হয়, অনেকক্ষণ ফিল্ডিংয়ে থাকার পর হঠাৎ ব্যাটিং করতে গিয়ে পুরোপুরি মনোযোগী না থাকার একটা ক্ল্যাসিক উদাহরণ।

নাসের হুসেইন আরও বলেন, ‘আসল কথা হলো, ওর এখানে থাকাই উচিত ছিল না। সে গত ১১ মাসে প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি; ১০ দিন আগেও সিপিএল খেলছিল। জানি না, কে মনে করেছে যে বিদেশের কন্ডিশন থেকে উড়িয়ে এনে সম্পূর্ণ ভিন্ন এক সংস্করণে খেলার পর এই কন্ডিশনে ডিউক বলের বিপক্ষে সে ভালো করতে পারবে। এটা আসলে টেস্ট ক্রিকেটের প্রতি একধরনের অসম্মান এবং অবহেলা।

  • সর্বশেষ