শিরোনাম
◈ পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ ◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে গিয়ে খারাপ খেলে গোটা বিশ্বে সমালোচিত পাকিস্তানের ক্রিকেট দল। প্রাক্তন নির্বাচক তথা কোচ হারুন রশিদের বিশ্বাস, পাকিস্তানের ক্রিকেটের এই পতনের জন্য দায়ী ইমরান খান। তাঁর কথায় ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো বদলানো না হলে আজ দেশের ক্রিকেটের এই অবস্থা হত না।

ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল পাকিস্তানের ক্রিকেটের উন্নতির স্বার্থে। সেই টাস্ক ফোর্সের প্রধান ছিলেন রশিদ। তাঁর দাবি, ইমরান চেয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে খেলুক পাঁচ-ছ’টি দলই। --- আনন্দবাজার

রশিদ বলেছেন, টাস্ক ফোর্সের সদস্য থাকাকালীন ইমরানের সঙ্গে দেখা হওয়ার কথা এখনও মনে আছে। ওঁকে আমরা হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাতিল করে দিয়েছিলেন।” উল্লেখ্য, ইমরান সেই সময় চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ধাঁচে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও ১০-১৫টি দলের বদলে পাঁচ-ছ’টি দলই খেলুক। অনেকেই মনে করেন সেই প্রস্তাব ভাল ছিল না।

রশিদের দাবি, অন্য দায়িত্বে ব্যস্ত থাকায় ক্রিকেটের পুনর্গঠনের প্রতি সময়ই দিতে পারেননি ইমরান। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী আর কত সময় দিতে পারেন? আমাদের কাছে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো বদলের প্রস্তাব চাওয়া হয়েছিল। সেটা আমরা দিয়েছিলাম। ইমরানকে বলেওছিলাম হাইব্রিড মডেলই সবচেয়ে ভাল। 

আমরা দলের সংখ্যা কমিয়ে আট করলেও বিভিন্ন বিভাগীয় দলের অংশগ্রহণের পক্ষে ছিলাম। কিন্তু সংক্ষিপ্ত বৈঠকে ইমরান সেই প্রস্তাব বাতিল করে দেন। জানান, তিনি পাঁচ-ছ’টা দলই চান। আমরা বলেছিলাম ধীরে ধীরে সেই পথে এগোনোর কথা। উনি সেটাও মানতে চাননি। হয়তো ভাল কিছুই চেয়েছিলেন। কিন্তু সেটা পাকিস্তানের ক্রিকেটের কাজে লাগেনি।

তিনি ভারতেরও উদাহরণ টেনেছেন। বলেছেন, “লোকে শুধু আইপিএলের কথা বলে। এটা ভুলে যায় যে ভারতে রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, মুস্তাক আলি ট্রফি, বিজয় হজারে ট্রফির মতো প্রতিযোগিতাও রয়েছে। ওদের রাজ্য সংস্থাগুলো স্বাধীন এবং নিয়মিত ক্লাবস্তরের প্রতিযোগিতা চালায়। পাকিস্তানে এখন সব ক্ষমতা পিসিবি-র হাতে। ওদের উচিত ক্ষমতা ছড়িয়ে দেওয়া এবং আঞ্চলিক সংস্থাগুলোর হাতে আরও ক্ষমতা দেওয়া।

  • সর্বশেষ