শিরোনাম
◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

স্পোর্টস ডেস্ক : আগামী বিশ্বকাপের আয়োজক দেশ ছ’টি। শতবর্ষ উপলক্ষ্যে তিনটি মহাদেশ মিলিয়ে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং মরক্কোয় হবে ম্যাচগুলি। ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি নিয়ে লেগে গিয়েছে স্পেন এবং মরক্কোর। উল্লেখ্য, ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ।

আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ। মূল বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপের দু’টি এবং আফ্রিকার একটি দেশ মিলে। ফাইনাল আয়োজনের দাবিতে অনড় স্পেন এবং মরক্কো। বিশ্বকাপ আয়োজন নিয়ে দু’দেশের ফুটবল সংস্থা এবং সরকার হাতে হাত মিলিয়ে কাজ করলেও ফাইনাল নিয়ে উত্তাপ বাড়ছে। ---- আনন্দবাজার

এই পরিস্থিতিতে মুখ খুলেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার এক মুখপাত্র স্পেনের সংবাদমাধ্যমকে বলেছেন, ২০৩০ সালের বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, এখনও ঘোষণা করা হয়নি। উপযুক্ত সময় সিদ্ধান্ত জানাবে ফিফা।

মরক্কোর যুক্তি, ফিফার চক্র মানলে আগামী বার ফাইনালের দায়িত্ব পাওয়া উচিত আফ্রিকার। ২০১০ সালের পর আফ্রিকায় বিশ্বকাপ হয়নি। তার পর দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকায় বিশ্বকাপ হয়েছে। এই যুক্তিতে ফাইনাল আয়োজনের দায়িত্ব তাদেরই প্রাপ্য। মরক্কোর ফুটবল সংস্থার সভাপতি ফৌজ়ি লাকজা কয়েক দিন আগে একটি রাজনৈতিক সমাবেশে বলেছেন, আগামী বিশ্বকাপের ফাইনাল হবে বেন্সলিমানেতেই। 

এটা আপনার পছন্দ হতে পারে। আবার না-ও হতে পারে। চাইলে কেউ কথা বলতেই পারে। তবে ফাইনাল হবে বেন্সলিমানেতেই। হাসান ২ স্টেডিয়ামে ফাইনাল হবে। আমার আশা, ফাইনালে মরক্কোও খেলবে।

স্পেনের দাবি, ফাইনাল আয়োজনের যোগ্যতা তাদের অনেক বেশি। ফুটবল শক্তি, বিশ্বকাপে সাফল্য, পরিকাঠামোর নিরিখে বাকি দু’দেশের চেয়ে এগিয়ে স্পেন। এ বারের বিশ্বচ্যাম্পিয়নও তারা। সে দিক থেকে দেখলে ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া উচিত স্পেনের। লাকজার মন্তব্যের প্রেক্ষিতে সুর চড়িয়েছেন স্পেনের সংস্থার প্রধান রাফায়েল লুজ়ান। তিনি বলেছেন, ‘‘আমরা সকলেই দাবি জানিয়েছি। ফাইনাল কোথায় হবে, সেটা এখনও পরিষ্কার করে জানানো হয়নি। এটা দুঃখজনক। তবে পুরুষ এবং মহিলা দু’ধরনের ফুটবলেই বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে স্পেনকেই ফাইনাল আয়োজন করতে দেওয়া উচিত।

  • সর্বশেষ