শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৭ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আজারবাইজানের ক্লাব সাবাহ বাকুকে গুঁড়িয়ে দিল মাইকেল ক্যারিকের দল ম‌্যান‌চেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার ইউনাইটেড জিতেছে ৪-০ গোলে। মাতেউস কুইয়া দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দস।

বিরতির আগেই আরেক গোল করেন বেনিয়ামিন শেশকো। দ্বিতীয়ার্ধে তাদের অন্য গোলটি করেন লিসান্দ্রো মার্তিনেস। প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২১ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। সাবাহর ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। --বিডি‌নিউজ

বাছাই পেরিয়ে আসা প্রতিপক্ষকে শুরু থেকে চাপে রাখলেও, ভালো সুযোগ তৈরি করতে পারছিল না ইউনাইটেড। তবে ২৭তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই গোল আদায় করে নেয় তারা।

Advertisement

মাঝমাঠে সাবাহ বল হারালে আক্রমণ শাণায় স্বাগতিকরা। কয়েক সতীর্থের পা ঘুরে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে গোলমুখে ক্রস বাড়ান প্যাট্রিক ডগু এবং ওখানে নিখুঁত এক টোকায় চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খোলেন কুইয়া। এ মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটা প্রথম গোল।

পিছিয়ে পড়ার আট মিনিটের মধ্যে পাল্টা জবাব দেওয়ার সুবর্ণ সুযোগ পায় সাবাহ। সতীর্থের দূরের পোস্টে বাড়ানো ক্রস দারুণ পজিশনে পেয়ে হেড পাশের জালে মারেন গত শনিবার ঘরোয়া লিগে হ্যাটট্রিক করা মিকেলস।

বিরতির আগে তিন মিনিটে আরও দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ইউনাইটেড। ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দস। বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমান্সের কাটব্যাক পেয়ে, ১০ গজ দূর থেকে প্রথম ছোঁয়ায় শটে গোলটি করেন এই মিডফিল্ডার। মৌসুমে তার গোল হলো চারটি। গত ৩০ অগাস্ট প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

এরপর, দ্রুত শাণানো পাল্টা-আক্রমণে তৃতীয় গোলটি করেন শেশকো। ব্রায়ান এমবুমোর থ্রু পাস ধরে ডি-বক্সে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান স্লোভানিয়ার স্ট্রাইকার।

টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন শেশকো। গত রোববার প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ২-২ ড্র ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

৬৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে ইউনাইটেড। ফের্নান্দসের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকে ছয় গজ বক্সে বল পেয়ে, প্রতিপক্ষের দুজনের বাধার মুখে ব্যাকহিল করেন জির্কজি। গোলরক্ষক তালগোল পাকালে টোকায় বল জালে ঠেলে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিনেস।

প্রিমিয়ার লিগে প্রথম তিন রাউন্ডে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ইউনাইটেড। সেখানে পরের ম্যাচে তারা লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ডার্বির আগে দারুণ জয়ে বাড়তি আত্মবিশ্বাস অর্জন করল দলটি।

  • সর্বশেষ