শিরোনাম
◈ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী ◈ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  বাণিজ্যে আ‌মে‌রিকার পর রাশিয়ারও নজর এবার বাংলাদেশে ◈ নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি ◈ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির ◈ তৃতীয় এলএনজি টার্মিনালে খরুচে চীনা কোম্পানিকেই কেন সরকারের পছন্দ ◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৩ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল নারী এশিয়া কা‌পের ফাইনালে খেলার। আর সেজন্য সেমি-ফাইনালে ভারতকে এড়ানোর কথা বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি।

ফলে নারী এশিয়া কাপের শেষ চারে ভারতের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশকে। তাদের বাধা টপকে ফাইনালে ওঠার পথটা এখন তাই বড্ড কঠিন। তবে এটিকে চাপ হিসেবে নিতে নারাজ বাংলাদেশ। বরং ভারতের বিপক্ষে খেলাটা উপভোগ করতে চান অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

বিশ্ব ক্রিকেটের বাস্তবতায় এশিয়ার অন্যান্য যে কোনো দলের চেয়ে অনেক এগিয়ে ভারত। ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা কম যায় না টি-টোয়েন্টিতেও। চলতি টুর্নামেন্টেও গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি হারমানপ্রিত কৌরের দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত সা‌ড়ে ৮টায় খেলা শুরু হ‌বে। সেমি-ফাইনালে নিশ্চিতভাবে ফেভারিট থাকবে ভারত। তবে মাঠে নামার আগেই সেই চাপ নিজেদের ওপর নিতে চান না সুপ্তা। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে উপভোগের কথাই বললেন তিনি। কখনও কখনও আপনি চাপ ভাবলেই চাপ মনে হয়। তবে আমাদের জন্য ভারতের মতো দলের বিপক্ষে খেলাটা উপভোগের ব্যাপার। তারা সেরা মানের দল। তাই আপনার চ্যাম্পিয়ন হতে হলে তাদের বিপক্ষে খেলতেই হবে। তাই তাদের সঙ্গে খেলাটা উপভোগের ব্যাপার, চাপের নয়।

তবে উপভোগ করার কাজটাও সহজ হবে না বাংলাদেশের জন্য। কারণ গ্রুপ পর্বের তিন ম্যাচে ক্রমাগত খারাপের দিকেই গিয়েছে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রানের পর শ্রীলঙ্কার সঙ্গে তারা করতে পারে ১১৪ রান।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশার মাত্রা আরও বাড়িয়ে মোটে ১০৩ রান নিতে পারে বাংলাদেশ। তবে তিন ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখান বোলাররা। তাই ইন্দোনেশিয়া ও আমিরাতের বিপক্ষে সহজ জয়ই পায় জ্যোতির দল।

  • সর্বশেষ