শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের

স্পোর্টস ডেস্ক : চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেল‌তে নামার আ‌গে লা লিগার ম‌্যা‌চে রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে ‌রিয়াল বেটিস তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ ছিল। কিন্তু ১-০ গোলে হেরে বসে মা‌দ্রিদবা‌হিনী। হারের পর, নিজেদের বাজে পারফরম্যান্সের জন্য স্প্যানিশ গণমাধ্যমে বেশ সমালোচনার মুখে ছিলেন এমবাপ্পে-ভালভার্দে। তবে, চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে জবাবটা ভালভাবেই দিয়েছে এই দুই তারকা। ইন্টার মিলানের বিপক্ষে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু'তে জয় পেয়েছে ১৫ বারের চ্যাম্পিয়নরা। 

ম্যাচের ফার্স্ট কোয়ার্টারে দুর্দান্ত খেলে ইন্টার মিলান। মাত্র ৩ মিনিটের মাথায়, মার্কোস থুরামের ভলি ঠেকিয়ে দেন কোর্তোয়া। এরপর হাকান চালহানোলুর ফ্রি কিক। মাদ্রিদের মাঠে ড্রিম স্টার্ট নেয় ইন্টার। কিন্তু ১৫বারের চ্যাম্পিয়নদের কাছে এই সব চাপ যেই কিছুই নয়। 

ম্যাচের ১৪ মিনিটের মাথায় মোমেন্টাম ঘুরিয়ে দেন এমবাপ্পে। ইয়ান বিসেকের এক ভুলে বলের নিয়ন্ত্রণ চলে যায় দিয়াজের কাছে। বিসেকের সেই ভুল কাজে লাগাতে কোন ভুল করেননি দিয়াজ। তার দেওয়া অ্যাসিস্টেই অনেকটা ট্রেডমার্ক স্টাইলে গোল করেন এমবাপ্পে।

নয় মিনিট পর আবার ইন্টারের ভুল। গোলরক্ষক জোসেপ মার্তিনেজ নিজের কাছে বল নিয়ে ভালভার্দের সামনে স্কিল দেখাতে চেয়েছিলেন। স্কিল দেখাতে গিয়ে ভালভার্দের প্রেসারে বল জালে। ২য় গোলটি মাদ্রিদকে অনেকটা উপহারই দিলো ইন্টার। 

এরপর ইন্টার অনেক চেষ্টা করেছে ম্যাচে ফেরার। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে গোলের ব্যবধান কমায় ইন্টার। লাউতারো মার্তিনেজের অ্যাসিস্টে গোল করেন কার্লোস অগুস্তো। এরপর আর কোন গোল হয়নি ম্যাচে। ফলে ২-১'র জয়ে মাঠ ছাড়ে রিয়াল।

  • সর্বশেষ