শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩২ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির

স্পোর্টস ডেস্ক : আত্ম‌বিশ্বাসী ম‌্যাচ খে‌লে‌ছে ম‌্যান‌চেস্টার সি‌টি। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগেও প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গানারদের সাথে সমান পয়েন্টে থাকলেও, গোল ব্যবধানে এগিয়ে থাকায়, টেবিলে শীর্ষে সিটিজেনরা। লীগের সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুভসূচনা করেছে দল‌টি।

পোর্তোর মাঠ এসতাদিও দো দ্রাগাওয়ে ২-০ গোলের জয় পায় সিটি। আর জয়ের নায়ক নরওয়েজিয়ান গোল মেশিন হালান্ড।

ম্যাচের ২০ মিনিটে ফিল ফোডেনের দুর্দান্ত এক ক্রসে হেড করেন হালান্ড। কিন্তু পোর্তোর গোলরক্ষক দিয়েগো কস্তার অসাধারণ সেভে হয়নি গোল। এরপর ৩১ মিনিটে সিটির অন-টার্গেটের দুটি শট ফিরিয়ে দেন কস্তা। তাই, গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে শুরু হয় হালান্ড শো। এনজো ফার্নান্দেজের ক্রস থেকে হেড করেন হালান্ডের। শটটি এতোটা পাওয়ারফুল ছিল না। কিন্তু কস্তাকে বিট করার জন্য যথেষ্ট ছিল। কস্তাকে ভুল পায়ে ফেলে গোলটি করেন নরওয়েজিয়ান স্টার। ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে রায়ান আইত নুরির ক্রস পেয়ে উইকারফুটে গোল করেন হালান্ড। ফলে, ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

  • সর্বশেষ