শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি এবার বিগ ব্যাশ লিগেও! : যুগান্তকারী সিদ্ধান্তের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমূল বদল! ক্রিকেট অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে যেতে পারে বিগ ব্যাশ লিগের কাঠামো। অস্ট্রেলিয়ার লিগে দল কিনে নিতে পারে আইপিএলের দলগুলোও। যেমনটা বিশ্বের অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে হয়।

আসলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ অন্য ক্রিকেট লিগগুলির মতো নয়। বিগ ব্যাশে দলগুলির মালিকানা কোনও বেসরকারি সংস্থার হাতে থাকে না। দলগুলিকে নিয়ন্ত্রণ করে ক্রিকেট অস্ট্রেলিয়াই। বিগ ব্যাশের সব দলের ম্যানেজমেন্ট আলাদা আলাদা হলেও মালিকানা থাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছেই। ---সংবাদপ্রতি‌দিন

কোনও বেসরকারি মালিক নেই। এবার সিএ ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য বেসরকারি মালিকানার রাস্তা খুলে দিচ্ছে। নতুন পদ্ধতিতে আইপিএলের দলগুলির মতো বিগ ব্যাশ লিগের দলগুলির নিয়ন্ত্রণও থাকবে বেসরকারি সংস্থার হাতে। তবে সার্বিকভাবে টুর্নামেন্টের স্যালারি ক্যাপ, ক্রিকেটারদের থাকা-না থাকা, এসব নিয়ন্ত্রণ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিগ ব্যাশের অন্যতম সফল দল মেলবোর্ন রেনেগ্রেডসের মালিকানা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই ফ্র্যাঞ্চাইজির ১০০ শতাংশ মালিকানাই বিক্রি হবে। ২০২৭-২৮ সাল থেকেই ওই ফ্র্যাঞ্চাইজিটি বেসরকারি মালিকানায় চলে যাবে। যারা মেলবোর্নের মালিকানা পাবে, তারা একই সঙ্গে পুরুষ ও মহিলা দুই দলেরই দায়িত্ব পাবে। আগামী দিনে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকেও একইভাবে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, লিগের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নয়া নিয়ম অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির দল কেনার রাস্তা খুলে দিল। এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলিও চাইলে অস্ট্রেলিয়ায় দল কিনতে পারবে। বলা বাহুল্য, আইপিএলের দলগুলি অস্ট্রেলিয়ার লিগে দল কিনতে ঝাঁপিয়ে পড়বে। ইতিমধ্যেই আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির বিদেশি লিগে দল আছে। মুম্বই ইন্ডিয়ান্স, কেকেআর, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো দলগুলির বিদেশে দল আছে। এই দলগুলি এবার অস্ট্রেলিয়ার মাটিতেও দল কিনতে ঝাঁপাতে পারে।

  • সর্বশেষ