শিরোনাম
◈ এক বছরে প্রায় দ্বিগুণ, টাকা ছাপাতে বাংলাদেশ ব্যাংকের খরচ ৪৫৯ কোটি টাকা ◈ চী‌নের ঝেং ‌কিনও‌য়েন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ও‌পে‌নের কোয়ার্টার ফাইনা‌লে ◈ আইসি‌সির প‌রিকল্পনা : বিশ্বকাপ ও এশিয়া কাপের বাইরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!  ◈ উয়েফার বিশেষ উদ্যোগ, চ্যাম্পিয়ন্স লিগের প্রতি‌টি দল নেপালের ভূমিধসে দুর্গতদের শ্রদ্ধাজ্ঞাপন কর‌বে  ◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কা‌পে ভারত চ্যাম্পিয়ন হলে ট্রফি কী নেবে? এক বছরের পুরনো ঘটনার পুনরাবৃত্তি হ‌তে পা‌রে

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নের মতোই খেলছে ভারতীয় দল। মহিলাদের এশিয়া কাপ জেতার সবচেয়ে বড় দাবিদার হরমনপ্রীত কৌরেরা। কিন্তু চ্যাম্পিয়ন হলেই কি ট্রফি নেবেন তাঁরা? এক বছরের পুরনো ঘটনার পুনরাবৃত্তি আরও এক বার হতে পারে এশিয়া কাপে।

গত বছর এশিয়া কাপ জেতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবেরা। প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। ট্রফি না নিয়েই উল্লাস করেন ভারতীয় ক্রিকেটারেরা। জানা যায়, ভারতের আপত্তি শুনে ট্রফি নিয়ে হোটেল ফিরে যান নকভি। সেই ট্রফি এখনও পায়নি ভারত।

‘জিয়ো সুপার’ জানিয়েছে, এ বারও ফাইনালের পর পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত থাকবেন নকভি। জয়ী দলের হাতে তিনিই ট্রফি তুলে দেবেন। ফলে ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তার পরেও নকভির হাত থেকে ট্রফি নিতে চাইবেন না হরমনপ্রীতেরা। সে ক্ষেত্রে আরও এক বার ট্রফি ছাড়াই উল্লাস করতে হতে পারে ভারতীয় দলকে। ---- আনন্দবাজবর

গত বছর এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ হয়েছে। গত বছর এশিয়া কাপ থেকে ক্রিকেটে যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, হাত মেলাননি দু’দেশের ক্রিকেটারেরা। পুরুষ, মহিলা ও বয়সভিত্তিক ক্রিকেটে একই ছবি দেখা গিয়েছে।

এবারের প্রতিযোগিতায় গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচেও হাত মেলাননি দু’দলের ক্রিকেটারেরা। তবে মাঠে দাপট দেখিয়েছে ভারত। পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা। প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। ৮.৪ ওভারে সেই রান তাড়া করে জিতে গিয়েছে ভারত।

  • সর্বশেষ