শিরোনাম
◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ    ◈ তারেক রহমানের দিল্লি সফর ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রভাবশালী লবি’! ◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সমালোচনার মাঝেই পিসিবির পক্ষে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার শো‌য়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও সলমন আলি আঘাসহ সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে এনে তীব্র বিতর্কের মুখে পড়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্বাচকদের না জানিয়ে নেওয়া বোর্ডের এমন কঠোর সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই পিসিবির ঢাল হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন গতিদানব শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর মতে, পাকিস্তান ক্রিকেটের মঙ্গলার্থে ও ভবিষ্যতের ভিত শক্ত করতেই সঠিক পথে এগোচ্ছেন পিসিবি কর্তারা।

পিসিবির এই নজিরবিহীন পদক্ষেপে মোটেও অবাক হননি শোয়েব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বোর্ড কর্তারা আগেই তাঁকে এমন কড়া ব্যবস্থার আভাস দিয়েছিলেন।

সিনিয়র ক্রিকেটারদের ওপর বোর্ডের চরম হতাশার কথা উল্লেখ করে প্রাক্তন এই স্পিডস্টার বলেন, এই ক্রিকেটারদের নিয়ে পিসিবি অত্যন্ত হতাশ। পাকিস্তানের ওই দলটা নিয়ে কর্তাদের কোনও প্রত্যাশাই ছিল না। দলে পরিবর্তনের পরিকল্পনা ছিল। পুরনো খোলসগুলো সরিয়ে তরুণ, তরতাজা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ভাবনা ছিল। যারা সত্যিই পাকিস্তানের হয়ে, পাকিস্তানের জন্য খেলতে চায়, তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। কর্তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন। ঠিক পথেই এগোচ্ছেন।

তবে ঢালাও পরিবর্তনের মধ্যেও তিন পেসারকে ধরে রাখার পরামর্শ দিয়েছেন শোয়েব। তাঁর মতে, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফকে এই প্রক্রিয়ার বাইরে রাখা উচিত। শোয়েবের ভাষ্য, 'দলের পরিবর্তনের প্রক্রিয়া থেকে তিন জনকে বাদ রাখা উচিত। শাহিন, নাসিম এবং রউফের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। পাকিস্তানকে ওরা অনেক কিছু দিতে পারে।

ইংল্যান্ড সফরে জাতীয় দলের ভরাডুবি নিয়ে শোয়েব স্পষ্ট বলেন, 'বর্তমান দলের ওপর থেকে পিসিবি সব আশা ছেড়ে দিয়েছে। আমাদের যা কিছু প্রত্যাশা, তা হল ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে। ওদের বড় মঞ্চের জন্য তৈরি করতে হবে।
 সম্প্রতি লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সফর করে সেখানকার আধুনিক রূপান্তরে সন্তোষ প্রকাশ করে তিনি যোগ করেন, '২৬ বছর পর অ্যাকাডেমি ঠিক পথে এগোতে শুরু করেছে।

  • সর্বশেষ