শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়া প্রতিমন্ত্রী জা‌নেন না যে এবার বি‌পিএল হ‌চ্ছে না

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর মাঠে গড়াচ্ছে না। যা নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। উত্তাল হয়ে উঠেছিল দেশের ক্রীড়াঙ্গন। তবে এই বিষয়ে নাকি কিছুই জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিপিএলের বিষয়ে প্রতিমন্ত্রী গণমাধ্যমে বলেন, ‘আমিতো আপনাদের কাছ থেকে মাত্র শুনলাম (বিপিএল হচ্ছে না)। আমিতো জানতাম না যে তারা খেলবে না।

তবে বিপিএলের মতো টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আমিনুল হক। কেন হচ্ছে না বিপিএল, এটা নিয়ে কথা বলার আছে বলে মনে করেন তিনি। সেই সাথে আমিনুল বলেছেন, এখন থেকে বিপিএলের মতো টুর্নামেন্ট যাতে চলমান থাকে সেজন্য নজরদারিতে রাখবেন।

আমিনুল বলেন, ‘বিপিএলটা যেহেতু একটা জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশের জন্য। আপনি বলছেন বোর্ড সভাপতি যৌক্তিক কিছু কারণ তুলে ধরেছেন। আমার কাছে মনে হয় এ ধরণের টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিৎ। এটা কেন হয়নি, আমার মনে হয় কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের খেলাধুলা চলমান থাকে এ জায়গাগুলো নজরদারিতে রাখবো।

প্রতি বছর বিপিএল হয়, আর দেখা যায় নতুন নতুন বিতর্ক। কখনো প্লেয়ারদের পারিশ্রমিক ইস্যু, কখনো ম্যাচ ফিক্সিং—সব মিলিয়ে বিপিএল পরিণত হয়েছে উটকো ঝামেলায়। যার কারণে ফ্র্যাঞ্জাইজি এই লিগের সংস্কার করতে চান তামিম ইকবাল। এরপর আয়োজন করতে চান বিপিএল। তামিমের সাথে একমত হয়েছেন গত বিপিএলে অংশ নেওয়া তিন ফ্র্যাঞ্চাইজি মালিকরাও।

  • সর্বশেষ