শিরোনাম
◈ রিসোর্ট ভাড়া করে কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা? ◈ ম্যানচেস্টার সিটির ক‌ষ্টের জয় ◈ সব ধর‌নের সাম‌রিক সরঞ্জাম ও  প্রযুক্তিতে সজ্জিত শত্রুদের রুখে দিয়েছে ইরান: সেনাবাহিনীর চিফ অব স্টাফ ◈ ২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান ◈ চল‌তি বছ‌র রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম ◈ আ‌র্থিক আয় বাড়া‌তে আমিরাতভিত্তিক স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা ◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, পর্যটকে জমজমাট খাগড়াছড়ি ◈ ৩১ বছরেও জাতীয় গ্রিডে আসেনি ভোলার গ্যাস

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্থিক আয় বাড়া‌তে আমিরাতভিত্তিক স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: আর্থিক আয় বাড়াতে আরও বড় একটি স্পনসরশিপ চুক্তির পথে এগোচ্ছে বার্সেলোনা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ওহানা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক চুক্তিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লা লিগার ক্লাবটি। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর বার্সেলোনার সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রস্তাবিত চুক্তিটি অনুমোদনের জন্য ভোট হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবটি পাস হলে সংযুক্ত আরব আমিরাতে একটি বিলাসবহুল আবাসিক প্রকল্পে বার্সেলোনার ব্র্যান্ড ব্যবহারের অধিকার পাবে ওহানা। চুক্তিটির মেয়াদ হবে ২৫ বছরের বেশি। চুক্তির আর্থিক কাঠামোও বেশ বড়। বার্সেলোনা ইতিমধ্যে অগ্রিম হিসেবে ২০ থেকে ৩০ লাখ ইউরো পেয়েছে।

বাকি অর্থের ‘বেশির ভাগ’ আগামী তিন অর্থবছরে ক্লাবের কোষাগারে জমা হবে। প্রতি বছর আসবে প্রায় ১০ মিলিয়ন ইউরো করে।

এর বিনিময়ে ২০২৭ সাল থেকে বার্সেলোনার জার্সির পেছনে জায়গা পাবে ওহানার লোগো। তবে এই লোগো তিন মৌসুম জার্সিতে থাকবে এবং শুধু ঘরোয়া প্রতিযোগিতায় ব্যবহৃত জার্সির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইউরোপীয় প্রতিযোগিতায় অবশ্য জার্সির পেছনে আগের ব্যবস্থাই বহাল থাকবে। চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপের ম্যাচগুলোতে বার্সেলোনার জার্সির পেছনে ফুন্দাসিও বার্সার লোগো থাকবে।

অর্থাৎ একই সময়ে ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সিতে দেখা যাবে দুটি ভিন্ন লোগো। ঘরোয়া ফুটবলে ওহানার উপস্থিতি থাকলেও ইউরোপের মঞ্চে সামাজিক ও দাতব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত ফুন্দাসিও বার্সাই তাদের জায়গা ধরে রাখবে। সংযুক্ত আরব আমিরাতে একটি বিলাসবহুল আবাসিক প্রকল্পকে কেন্দ্র করে বার্সেলোনা ব্র্যান্ডের বাণিজ্যিক ব্যবহারই এই চুক্তির মূল বিষয়। ২৫ বছরের বেশি সময়ের প্রস্তাবিত চুক্তিটি অনুমোদিত হলে এটি শুধু কয়েক মৌসুমের জার্সি স্পনসরশিপে সীমাবদ্ধ থাকবে না; বরং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব হিসেবে কার্যকর হবে।

  • সর্বশেষ