শিরোনাম
◈ রিসোর্ট ভাড়া করে কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা? ◈ ম্যানচেস্টার সিটির ক‌ষ্টের জয় ◈ সব ধর‌নের সাম‌রিক সরঞ্জাম ও  প্রযুক্তিতে সজ্জিত শত্রুদের রুখে দিয়েছে ইরান: সেনাবাহিনীর চিফ অব স্টাফ ◈ ২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান ◈ চল‌তি বছ‌র রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম ◈ আ‌র্থিক আয় বাড়া‌তে আমিরাতভিত্তিক স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা ◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, পর্যটকে জমজমাট খাগড়াছড়ি ◈ ৩১ বছরেও জাতীয় গ্রিডে আসেনি ভোলার গ্যাস

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা

স্পোর্টস ডেস্ক : সাজঘরে খারাপ ব্যবহারের অভিযোগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথেই মহম্মদ রিজওয়ান এবং ইমাম উল হককে দেশে ফেরানো হয়েছে। সিরিজের মাঝে সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে নির্বাচক কমিটিই বদলে দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ড সিরিজের মাঝে সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের জাতীয় নির্বাচকেরা। অভিযোগ তাঁদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা। প্রতিবাদে নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক। অন্যেরাও অসন্তোষ প্রকাশ করেছেন কর্তাদের কাছে। এই পরিস্থিতিতে গোটা নির্বাচক কমিটিই বদলে ফেলার কথা ভাবছে মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবি। প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদকে নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে পদ্ধতিতে দল নির্বাচন করা হচ্ছে, তাতে খুশি নন পাক বোর্ডের কর্তারা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘আকিবকে নির্দিষ্ট কাজে মন দেওয়ার পরামর্শ দেওয়া হবে। লাহৌর হাই পারফরম্যান্স সেন্টারের ডিরেক্টর ডেভলপমেন্ট পদে রয়েছেন আকিব। তিনি আপাতত এই দায়িত্বটুকুই ঠিকঠাক সামলান। তিনি আরও বলেছেন, রিজওয়ান, ইমাম, সলমনের মতো ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার পিছনে বৃহত্তর পরিকল্পনা রয়েছে। প্রথম দু’জনকে দেশে ফেরানোর কারণ শুধু খারাপ ফর্ম নয়। সাজঘরে ওদের ব্যবহারও প্রত্যাশিত নয়। বাকি কোচেদের দেশে ফেরানো হয়েছে টেস্ট দলের অন্তর্বর্তিকালীন কোচ মাইক হেসনের পরামর্শে। সাদা বলের ক্রিকেটের শিবিরে দেখা কয়েক জন তরুণ ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটে দেখতে চান কোচ। 

পিসিবির ওই কর্তার বক্তব্য, সলমনের আচরণ নিয়েও অভিযোগ রয়েছে। শুধু ইংল্যান্ডে নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সময়ও অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। তিন ক্রিকেটারকেই দেশে ফিরে শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে।

নির্বাচক কমিটি পরিবর্তন করা হচ্ছে নকভির নির্দেশেই। পিসিবির ওই কর্তা বলেছেন, ‘‘সকলে মনে করেন আকিব পিসিবি চেয়ারম্যানের অত্যন্ত প্রিয়। তেমন কিছু নয়। তাই আকিবকে শুধু লাহৌরের অ্যাকাডেমির কাজের মধ্যে রাখা হচ্ছে। মিসবা নিজেই ইস্তফা দিয়েছে। ফর্মে না থাকা রিজওয়ান এবং ইমামকে কেন দলে রাখা হয়েছিল, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে নির্বাচকদের কাছে। মনে হয় ইংল্যান্ড সিরিজের পর নতুন নির্বাচক কমিটি ঘোষণা হবে।

পিসিবির ওই কর্তা জানিয়েছেন, হেসনকে পাকাপাকি ভাবে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিতে পারেন নকভি। তিনি বলেছেন, হেসন রাজি না হলে অন্য রকম ভাবতে হবে। নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগেই টেস্টে দলের স্থায়ী কোচ নিয়োগ করা হবে। ইংল্যান্ডে টেস্ট দলের কোচ হিসাবে যাওয়া সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হবে দায়িত্ব থেকে।

  • সর্বশেষ