শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়তি সুবিধা চেয়ে পে‌লো না ভারত, এশিয়ান গেমসে কঠোর নীতি

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা নিয়ে আয়োজকদের সাথে বিরোধে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আবাসন সংকটের সমাধান না হলে প্রয়োজনে দ্বিতীয় সারির দল পাঠানোর হুশিয়ারি দিয়েছে বিসিসিআই। তাতেও খুব একটা কাজের কাজ হচ্ছে না।

বিসিসিআইয়ের দাবি সমর্থন করেনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। তারপরও এশিয়ান ক্রিকেট কনফেডারেশনের (এসিসি) মাধ্যমে উন্নত ব্যবস্থার জন্য আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করছে বিসিসিআই। --- ডেইলি ক্রিকেট

আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের জন্য জাপান এবার আলাদা করে কোনো গেমস ভিলেজ বা নতুন আবাসন তৈরি করেনি। খেলোয়াড় ও কোচদের থাকার জন্য তিন ধরণের ব্যবস্থা করেছে তারা। যেখানে থাকা যাবে ১৭ হাজার মানুষ। তবে এসব আবাসন পছন্দ না হলে নিজেদের খরচে পছন্দমতো জায়গায় থাকতে পারবে। তবে তাদের সময় মতো ইভেন্টে আসার ব্যাপারে কোনো দায়-দায়িত্ব নেবে না আয়োজকরা।

যা নিয়ে আপত্তি জানিয়েছে অনেক দেশের ক্রিকেট বোর্ড। তাদের অভিযোগ, ক্রিকেটারদের মান অনুযায়ী আবাসন ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তারা এসিসির মাধ্যমে চাপ সৃষ্টি করছে।

বিকল্প হিসেবে নিজেদের খরচে থাকার পাশাপাশি ট্রেন ব্যবহারের পরামর্শ দিয়েছে জাপানের ক্রিকেট সংস্থা। তবে বিকল্প নিয়েও খুশি নয় বোর্ডগুলো। তাদের যুক্তি, শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের জন্য নিয়মিত ট্রেনে যাতায়াত সম্ভব নয়। বিশেষ করে ক্রিকেট সরঞ্জাম নিয়ে ট্রেনে যাত্রা করা বেশ কঠিন এবং সেগুলোর ক্ষতি হতে পারে।

এশিয়ান গেমসে ভারতের হয়ে অংশ নেওয়া সব খেলোয়াড় ও কোচের জন্য একই ধরনের ব্যবস্থা করবে আইওএ। ক্রিকেটারদের জন্য আলাদা সুবিধা দিতে পারবে না তারা। আইওএর সিইও রঘুরাম আইয়ারের ভাষায়, ‘আইওএর কাছে সবাই সমান।

  • সর্বশেষ