শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি নেই, এবার আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্তিয়ান রোমেরো। ইএসপিএনের সাংবাদিক এস্তেবান এদুল এ তথ্য জানিয়েছেন। গত সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আর্জেন্টিনার হয়ে তাঁর দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তির পর এবার নতুন নেতৃত্বের দিকে এগোচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

সেই দায়িত্ব পেতে যাচ্ছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার রোমেরো। মেসি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর আগেই নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন তিনি। শারীরিক অস্বস্তির কারণে সেদিন বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।

এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন রোমেরো। তখন থেকেই দীর্ঘমেয়াদি নেতৃত্বের জন্য তাঁকে প্রস্তুত করা হচ্ছিল। -- বি‌ডিপ্রতি‌দিন

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন রোমেরো। বেলগ্রানোর যুব একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২১ কোপা আমেরিকার আগে চিলির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। অভিষেকের পর থেকেই লিওনেল স্কালোনির রক্ষণভাগের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি।

২৮ বছর বয়সে নতুন দায়িত্ব পাওয়ায় সামনে দীর্ঘ সময়ও রয়েছে রোমেরোর। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত, এমনকি তার পরেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে তাঁর।

তবে এখনো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একাধিক প্রতিবেদনে অবশ্য মেসির পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হিসেবে রোমেরোকেই এগিয়ে রাখা হয়েছে। সূত্র: মুন্ডো আলবিসেলেস্তে

  • সর্বশেষ