শিরোনাম
◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১১ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমসের আগে জাপানের বিপক্ষে এক‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেল‌বে ভারত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের আসর শুরু হ‌তে যা‌চ্ছে জাপানে। চলতি মাসের ২৮ তারিখ ক্রিকেট ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। তার আগে জাপান ক্রিকেট দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রেয়াস আইয়ারের দল। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

এর আগে কখনোই জাপানের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি ভারত। তাই এটিই হতে যাচ্ছে জাপানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ। এশিয়ান গেমসে মাঠে নামার আগে ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে দেখছে বিসিসিআই।

গত আসরে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে ভারত। তাই এবারের আসরে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করবে তারা। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই মাঠে নামবে স্বাগতিক জাপান।

জাপানের বিপক্ষে ভারতের ম্যাচটি হতে যাচ্ছে ঐতিহাসিক। বিশেষ করে শ্রেয়াস আইয়ারের দলের বিপক্ষে খেলা জাপানের ক্রিকেটারদের কাছে অনেক বড় কিছু। উদীয়মান শক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করতে ভারতের ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে তারা।

ম্যাচটি নিয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। ভারতের এই সফর নতুন অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার এবং জাপানি দর্শকদের সামনে খেলাটি পরিচিত করার চমৎকার সুযোগ।

ভারতের বিপক্ষে খেলতে পেরে উচ্ছ্বসিত জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি মিয়াজি। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগতিক হিসেবে জাপানে স্বাগত জানানো আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক ঘটনা।

  • সর্বশেষ