শিরোনাম
◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগে গোল ক‌রেও হে‌রে যায় পিএসজি

স্পোর্টস ডেস্ক : আ‌গে গোল ক‌রে স্বপ্নপূরণ তো হ‌লোই না, উল্টো গোল হজম ক‌রে মাঠ ছাড়‌লো পিএস‌জি। ঘরের মাঠে প্রথম ম্যাচ, এগিয়ে যাওয়ার স্বস্তিও হলো সঙ্গী, কিন্তু জয় ধরা দিল না পিএসজির। বরং দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে মোনাকোর বিপক্ষে হেরে গেল লুইস এনরিকের দল।
লিগ আঁয় শুক্রবার ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। আসরে প্রথম দুই ম্যাচেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ২-২ ড্র করে পিএসজি, যথাক্রমে রেন ও লিলের মাঠে। তৃতীয় ম্যাচে এসে হারের তেতো স্বাদ পেতে হলো তাদের।

প্রথম জয়ের লক্ষ্যে পিএসজির শুরুটা ছিল ইতিবাচক। ৩১তম মিনিটে অধিনায়ক মার্কিনিয়োসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। ৫৮তম মিনিটে নাজিনিয়োর গোলে ম্যাচে ফেরে মোনাকো। আর ৭২তম মিনিটে ইদুম্বোর গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।

নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চার ম্যাচে জয়হীন রইল পিএসজি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করে তারা। এরপর লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপে হেরে উল্টো পথে যাত্রা শুরু হয় তাদের। লিগ টেবিলে পিএসজি নেমে গেছে ১২ নম্বরে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মোনাকো।

  • সর্বশেষ