শিরোনাম
◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ খেল‌বে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে ২৮ ফুটবলার নিয়ে ঢাকায় ক্যাম্প করছেন থমাস ডুলি। বসুন্ধরা কিংস অ্যারেনায় জামাল-রাকিবদের নিয়ে হচ্ছে ফিটনেস ট্রেনিং।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত হবে আসিয়ান কাপের এবারের আসর। আর বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছাড়বে ১৯ সেপ্টেম্বর। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য এবং জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এ নিয়ে আজ কথা বলেছেন। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ ও ১ অক্টোবর সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে ডুলির শিষ্যরা। --- টি স্পোর্টস

প্রতিযোগিতার প্রিমিয়ার ডিভিশনে মোট ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। পয়েন্টের ভিত্তিতে দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। নিচের দলগুলো খেলবে স্থান নির্ধারণী ম্যাচ। অর্থাৎ ফাইনালে না উঠলেও গ্রুপ পর্বের তিন ম্যাচ বাদে আরও একটি স্থান নির্ধারনী ম্যাচ খেলবেন হামজা-জামালরা। 

এই টুর্নামেন্ট সামনে রেখে হেড কোচ ডুলির ঘোষিত প্রাথমিক স্কোয়াডে নেই দেশের বাইরে লিগে খেলা কোনো ফুটবলার। হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড এর হয়ে খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ। ফাহমিদুল, সমিত, তারিক কাজীরা ব্যস্ত নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ খেলায়।

সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডো শুরুর আগে তাই বাইরের দেশের লিগ খেলা ফুটবলারদের পাচ্ছেন না ডুলি। 

এদিকে বাংলাদেশের হয়ে খেলতে আমেরিকা থেকে ট্রায়াল দিতে এসেছেন দীর্ঘদেহী গোলকিপার সাইফ কেরাওয়ালা। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের ম্যানেজার, 'আমাদের একটা গোলকিপার আসছে, সে ৬ ফিটের উপরে লম্বা। এখানে ও প্র্যাকটিস করছে এবং খুব ভালো প্র্যাকটিস করছে, আমরা আশা করি যে ও ভালো কিছু করবে। ওর কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি।

সাইফ ছাড়াও আরও প্রবাসী ফুটবলার আসছেন ট্রায়াল দিতে। প্রবাসী বাংলাদেশী ফুটবলারদের নিয়ে আমিরুল ইসলাম বলেন, 'বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশে যারা অবস্থান করছে, তাদেরকে আনার ব্যাপারে ফুটবল ফেডারেশন সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে, ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল সার্বক্ষণিক এটা তদারকী করছেন।

  • সর্বশেষ