শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স জা‌লিয়া‌তি ও তথ‌্য গোপ‌নের অ‌ভি‌যো‌গে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : এসব অভিযোগ প্রমাণ হওয়ায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তরুণ লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। শুধু রোহিতই নন, একই অপরাধে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ একযোগে মোট ৬৫ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে রাজ্য সংস্থাটি। আসন্ন মৌসুমকে সামনে রেখে খেলোয়াড়দের প্রাক-মৌসুম নথিপত্র ও মূল কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় বয়স সংক্রান্ত বড় ধরনের গরমিল উন্মোচিত হয়।

তদন্তে দেখা যায়, বাংলার বয়সভিত্তিক দলে খেলা রোহিত যাদবের প্রকৃত বয়সের সঙ্গে জমা দেওয়া নথির বয়সের প্রায় ২৭ মাসের ফারাক রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তাঁকে ভারত অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য তিনি বিবেচনাধীন ছিলেন। তাঁর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

একই তদন্ত প্রক্রিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার রবি কুমারসহ আরও ৬৪ জন ক্রিকেটারের বয়স জালিয়াতি ধরা পড়ে। সিএবির তথ্যমতে, রবি কুমারের ক্ষেত্রে আসল বয়সের সঙ্গে নথির বয়সের তফাৎ প্রায় ৪০ মাসেরও বেশি!

স্মরণ করা যেতে পারে, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই রবি কুমার। পরে একই বছর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে তাঁর অভিষেক হলেও ২০২৩ সালের পর থেকে তিনি দলছুট ছিলেন।

  • সর্বশেষ