শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে শু‌টিং‌য়ে শান্ত, আরচা‌রি‌তে তা‌মিম প্রথম 

স্পোর্টস ডেস্ক: বুধবার, (২ সেপ্টেম্বর) কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে শুটিং ও আরচারি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জাতীয় স্টেডিয়াম (ঢাকা) কমপ্লেক্সে অনুষ্ঠিত শুটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মনজুর এলাহী শান্ত। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে রেদওয়ান সুলতান শুয়েব এবং আবীর রহমান।

অন্যদিকে, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় আরচারি ইভেন্ট। এতে বিচারকের দায়িত্ব পালন করেন অলিম্পিয়ান আর্চার সাগর ইসলাম। এই ইভেন্টে প্রথম হয়েছেন আবু হোরায়রা তামিম। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল এবং তৃতীয় হন মিদুল হাসান।

একই দিনে হোম অব বিএসপিএ) অনুষ্ঠিত হয় ক্যারাম এককের তৃতীয় রাউন্ডের খেলা। আগামীকাল ৩ সেপ্টেম্বর ক্যারাম একক ও দ্বৈত—উভয় বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ