শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক : অ‌নেক লড়াইয়ের পর খেলার ইনজু‌রি টাইমে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন ইয়োশকো ভার্দিওল। জয়ের হাসিতে প্রিমিয়ার লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি।ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা।

পেপ গুয়ার্দিওলা যুগ-পরবর্তী সময়ে নতুন কোচ এন্টসো মারেস্কার হাত ধরে প্রথম জয়ের দেখা পেল সিটি। গত রোববার তার কোচিংয়ে প্রথম ম্যাচে এফএ কমিউনিটি শিল্ডে আর্সেনালের বিপক্ষে হেরে যায় দলটি।

গত আসরে শেষের আগের রাউন্ডে বোর্নমাউথের মাঠে আর্লিং হলান্ডের শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-১ ড্র করেছিল সিটি। এবার অনেকটা একইভাবে জয় তুলে নিল তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি সিটি। হলান্ডের পাস পেয়ে ফোডেন ব্যাকহিল করেন রিকো লুইসের উদ্দেশে, তবে ভালো পজিশন থেকে এই রাইট-ব্যাক জোরাল শটটি নেন গোলরক্ষক বরাবর।

অধিকাংশ সময় বল দখলে রেখে খেললেও, প্রতিপক্ষকে তেমন একটা ভাবাতে পারছিল না সিটি। এর মাঝেই ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। পাল্টা আক্রমণে ডান দিক থেকে সতীর্থের দারুণ পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে, অনায়াসে প্লেসিং শটে জালে জড়ান ইংলিশ উইঙ্গার ট্যাভার্নার।

  • সর্বশেষ