শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০২:১১ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন লুকে হাজির হালান্ড, প্রেমিকা বললেন ‘কান্না পাচ্ছে’ 

গত চার বছর ধরে লম্বা সোনালি চুলই ছিল আর্লিং হালান্ডের। তবে নতুন মৌসুমে মাঠে নামার আগে সেই চুল একেবারে ছোট করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে হালান্ডের এই নতুন রূপ যতটা পছন্দ হয়েছে তার নিজের, ততটা মনের মতো হয়নি দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাভগসেং জোহানসেনের। চুল কাটতে দেখে আবেগ সামলাতে না পেরে তার মন্তব্য, ‘আমার তো কান্না পাচ্ছে।’ 

রোববার (২৩ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি ও ভিডিও প্রকাশ করেন হালান্ড। সেখানে দেখা যায়, মাথার চুল বেশ ছোট করে ফেলেছেন তিনি। বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নামার আগে এই নতুন চেহারাতেই হাজির হন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

হালান্ডের চুল কাটার পুরো প্রক্রিয়ার কিছু মুহূর্তও ধরা পড়েছে ভিডিওতে। সেখানে তার দীর্ঘদিনের সঙ্গী জোহানসেনকে বেশ অবাক হতে দেখা যায়। একপর্যায়ে কাটা চুল হাতে নিয়ে বিস্ময়ে বলে ওঠেন, ‘ও মাই গড!’ এরপরই জানান, এই পরিবর্তন দেখে তার কান্না পাচ্ছে।

এখানেই শেষ নয়, নতুন চেহারা দেখে জোহানসেনের মনে হয়েছে, ঘুম থেকে উঠে হয়তো হালান্ডকে চিনতেই কষ্ট হবে। মজা করে তিনি বলেন, সকালে ঘুম ভেঙে তার মনে হতে পারে, পাশে অন্য কেউ শুয়ে আছে।

তবে প্রেমিকার এমন প্রতিক্রিয়ায় খুব একটা বিচলিত নন হালান্ড। বরং নিজের নতুন চেহারা নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। দীর্ঘ চুলের বদলে এবার নিজেকে আরও ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে দেখতে চেয়েছেন এই তারকা।

 

  • সর্বশেষ